শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন ২০২৬

স্টাডি সেন্টার বিডি আয়োজিত শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন ২০২৬-এ অংশগ্রহণ করুন। আপনার সৃজনশীলতা প্রকাশ করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। এখনই রেজিস্ট্রেশন করুন!

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ মে ২০২৬
কন্টেন্ট জমাদানের শেষ তারিখ: ৩১ মে ২০২৬

রেজিস্ট্রেশন সংক্রান্ত যোগাযোগ +8801914984785 অথবা info@studycenterbd.com

🎓 শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন ২০২৬ – রেজিস্ট্রেশন করুন

আয়োজনে: স্টাডি সেন্টার বিডি | Study Center BD
studycenterbd.com

Study Center BD – Quality Study to Qualify

আপনার সৃজনশীলতা দিয়ে তৈরি করুন শিক্ষামূলক কন্টেন্ট এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!

সেইসাথে শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন ২০২৬ অংশগ্রহণ করে নিজের প্রতিভা প্রকাশ ও মূল্যায়নের পাশাপাশি রয়েছে ” স্টাডি সেন্টার বিডি ” পরিবারে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ!

🎓 প্রতিযোগিতার নিয়মাবলী, অনুসরণীয় ও জ্ঞাতব্য বিষয়সমূহ

  1. শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন ২০২৬ এ অংশগ্রহণের ক্ষেত্রে কন্টেন্ট অবশ্যই নিজের মৌলিক সৃজন (ক্রিয়েশন) হতে হবে। যেকোন মাধ্যমে (ছাপা, অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ভিডিও আকারে প্রকাশিত) পূর্বে প্রকাশিত কন্টেন্ট/লেখা গ্রহণযোগ্য হবে না।
  2. আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স (এআই) যেমন- জেমিনাই, চ্যাটজিপিটি বা অন্য যেকোন এআই ব্যবহার করে তৈরিকৃত কন্টেন্ট গ্রহণযোগ্য হবে না। তবে কন্টেন্ট সংশ্লিষ্ট ছবি ব্যবহারের ক্ষেত্রে এআই এর সহযোগিতা নিয়ে তৈরি ছবি যদি তা কন্টেন্টের/লেখার সাথে মানানসই হয়, তবে তা শর্ত সাপেক্ষে গ্রহণ করা যেতে পারে।
  3. শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন ২০২৬ এর প্রতিযোগিতায় জমাকৃত কন্টেন্ট অবশ্যই “স্টাডি সেন্টার বিডি” এর ওয়েবসাইটের যেকোন শিক্ষামূলক ক্যাটাগরির হতে হবে।
  4. প্রত্যেক প্রতিযোগিকে ২টি কন্টেন্ট জমা দিতে হবে। একটি রেজিস্ট্রেশনের সময় ফরমে নিজের পছন্দের বিষয়ভিত্তিক কন্টেন্ট এবং অপর বিষয়ভিত্তিক কন্টেন্টটি রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর “স্টাডি সেন্টার বিডি” এর প্রতিযোগিতা পরিচালনা কমিটি কর্তৃক নির্ধারিত হবে। প্রতিযোগিতা পরিচালনা কমিটি কর্তৃক নির্ধারিত বিষয়টি রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর প্রতিযোগীর মোবাইল ফোনে এসএমএস এবং ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
  5. দ্বিতীয় বিষয়টি নিশ্চিত হবার পর দুইটি কন্টেন্ট একসাথে জমা দিতে হবে।
  6. রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ মে ২০২৬ এবং কন্টেন্ট জমাদানের শেষ তারিখ: ৩১ মে ২০২৬।
  7. শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন ২০২৬ এর রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর “স্টাডি সেন্টার বিডি” এর ওয়েবসাইট https://studycenterbd.com/ এ প্রত্যেক প্রতিযোগীর জন্য অ্যাকাউন্ট ওপেন করে প্রোফাইল তৈরি করে দেয়া হবে। প্রত্যেক প্রতিযোগীকে তার ইমেইলে প্রেরিত লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে এবং প্রোফাইল কনফার্ম করতে হবে। অতঃপর “স্টাডি সেন্টার বিডি” এর ওয়েবসাইট https://studycenterbd.com/ এ লগইন করে তাদের প্রোফাইল হালনাগাদ করতে হবে।
  8. প্রোফাইল হালনাগাদ করার পর বামপাশে Post এর উপর কার্সর রাখার সাথে সাথে নতুন আরেকটি মেনু দেখাবে। সেখান থেকে Add Post এ ক্লিক করে নতুন পোস্ট/কন্টেন্ট সাবমিট করা যাবে।
  9. কন্টেন্ট সাবমিট করার পর যথাযথ রিভিউ এবং মূল্যায়ন ও মার্কিং করার শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন ২০২৬ এর ১ম, ২য় ও ৩য় সহ প্রতিযোগিদের একটি র‍্যাঙ্কিং “স্টাডি সেন্টার বিডি” এর ওয়েবসাইট https://studycenterbd.com/ এ প্রকাশ করা হবে।
  10. প্রতিযোগিদের প্রকাশযোগ্য কন্টেন্টসমূহ ক্যাটাগরি অনুযায়ী “স্টাডি সেন্টার বিডি” এর ওয়েবসাইট https://studycenterbd.com/ এ পাবলিশ করা হবে।
  11. তাছাড়া প্রতিযোগিদের মধ্য হতে যোগ্য ও আগ্রহীদের জন্য রয়েছে “স্টাডি সেন্টার বিডি” পরিবারে যুক্ত হবার সুবর্ণ সুযোগ।
  12. প্রতিযোগিতার নিয়মাবলী, অনুসরণীয় ও জ্ঞাতব্য বিষয়সমূহ ভালোভাবে পড়ে, বুঝে তারপর রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

“উল্লেখ্য যে, প্রতিযোগিতার রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর প্রতিযোগিদের নিয়ে কন্টেন্ট জমা দেয়া/সাবমিশন এর উপর একটি অনলাইন টেকনিক্যাল সেশন আয়োজন করা হবে।”

নিচের তথ্যগুলো দিয়ে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

বিগত ১৫ বছরে চাকরির পরীক্ষায় আসা ১০০০ গুরুত্বপূর্ণ Vocabulary অর্থসহ (প্রথম ২০০)

বাংলা ব্যাকরণ – বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়সমূহ